বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ি ফিরতে চায় শোভা

সুলতান শাহাজান, শ্যামনগর: পরিবার হারিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের কাহারপাড়ার ফনীন্দ্রনাথ সরকারের বাড়িতে আশ্রয় হয়েছে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার আবেদ আলীর কন্যা শোভা (১৯) নামে এক যুবতীর।

গত তিন দিন আগে মেয়েটি ক্ষুধার্ত অবস্থায় ফনীন্দ্রনাথ সরকারের বাড়িতে খাবার চাইতে আসে। এসময় মেয়েটির খোঁজখবর নেন বাড়ির মালিক। এক পর্যায়ে মেয়েটি তার পরিবার এবং বাড়ির ঠিকানা দেয়। কিন্তু মোবাইল নাম্বার বা যোগাযোগের কোনো উপায় না পেয়ে বাড়ির মালিক ফনীন্দ্রনাথ সরকার তাকে নিজ বাড়িতে আশ্রয় দেন।

তিন মাস আগে বাড়ি থেকে চলে এসেছে বলে জানায় মেয়েটি। মেয়েটি সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ফনীন্দ্রনাথ সরকার।

ফনীন্দ্রনাথ সরকার আরো জানান, জিজ্ঞাসা করলে মেয়েটি নিজের নাম শোভা, পিতার নাম আবেদ আলী ও মায়ের নাম জোহুরা বেগম এবং বাড়ি চিটাগাং কর্ণফুলী বলে জানায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, কাহারপাড়া এলাকার ফনীন্দ্রনাথ সরকারের বাড়িতে একটি মেয়ে আশ্রিত আছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত তার পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।

মেয়েটি তার পরিবারের কাছে ফিরতে চায়। ছবি দেখে যদি কেউ তাকে চিনতে পারে তাহলে ফনীন্দ্রনাথ সরকার (০১৯২৫-৩৫২২১৫) অথবা সঞ্জয় সরকারের (০১৮৩৪-৫৭২৬৮৪) সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০