বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা দোহা ও মজনু

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম.এম মজনু ই-ইলাহী।

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর পৌরসভার হায়বাতপুর মোড়ের একটি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, আশেক এলাহী মুন্না, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তাঁরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও দলের সিদ্ধান্তের আলোকে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষিত তফশীল অনুযায়ী ২২ এপ্রিল প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। #

২২.৪.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

২

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৩

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৪

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৬

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

৭

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৮

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৯

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১০

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১১

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১২

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৩

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৪

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৬

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১৭

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৮

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৯

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

২০