বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধ: ২জন গুলিবিদ্ধসহ আহত ৪

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ঘের কর্মচারীকে নির্যাতনের পর মালিককে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাত দেড়টার দিকে পাটকেলঘাটা থানার হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজনসহ আহত চারজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুইজন হলেন, পাটকেলঘাটা থানার হরিণখোলা গ্রামের অভিরাম মন্ডলের ছেলে অলঙ্গ মন্ডল (৬১) ও তার ভাই জগদীশ মন্ডল (৪৫)। এছাড়া আহতরা হলেন, ঘেরের পাহারাদার বিশ্বনাথ মন্ডল (৫৩) ও ঘের কর্মচারী শ্রীপদ মুন্ডা (৩০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে তিনি দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লীজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মন্ডলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মন্ডলকে দেওয়ায় ২০২২ সাল থেকে তাদের সঙ্গে কার্তিক মন্ডলের বিরোধ চলে আসছিলো। এছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। আদালতে মামলাও রয়েছে। এরই জের ধরে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারী বিশ্বনাথ মন্ডল ও পার্শ্ববর্তী দীলিপ মন্ডলের ঘের কর্মচারী শ্রীপদ মুন্ডাকে ঘেরের বাসা থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী ডেকে তুলে নির্যাতনের পর তার বাড়ির সামনে আনা হয়। পরে রাত দেড়টার দিকে তাকে ও তার ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে শট গান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা শট গান ধরে ফেলেন। একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে তিনটার দিকে তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডা. হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মন্ডলের দুই উরুতে ও জগদীশ মন্ডলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, জমি ও ঘের নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। গুলির ঘটনা ঠিক নয় দাবি করে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!