বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক: কানাঘুষা শুরু হয়েছিল আর্জেন্টিনা ম্যাচের পর থেকেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি। আর্জেন্টিনার মাটিতে সেই লজ্জাটাই পেতে হলো তাদের। এর আগে থেকেই অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না দরিভাল জুনিয়র। পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ভক্ত, সবার কাছেই নিন্দার পাত্র হয়েছিলেন তিনি।

ফলাফলটাও চলে এলো এক সপ্তাহ পার হওয়ার আগেই। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে এমন প্রতিশ্রুতি দিলেও নিজের কাজটা ঠিকঠাক করা হয়নি দরিভালের। যে কারণে ব্রাজিল দলে দরিভাল অধ্যায়ের সিবিএফ। সবমিলিয়ে ১৪ মাসের জন্য স্থায়ী হলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ।

৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ হিসেবে ছিলেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। তবে সেখান থেকে বাস্তবতার মুখোমুখি হতেও সময় লাগেনি।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হার… সবমিলিয়ে দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।

সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।’

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ছয় মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!