বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ৯:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি রাজনৈতিক সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জনেরও বেশি।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার (৩০ জুলাই) প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ৪৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি অবস্থা করে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। ’

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কিত ছুটোছুটি করছেন। আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসেছিল। পরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান ডন.কমকে জানিয়েছেন, হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন।

রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, বিস্ফোরণে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের শিগগির গ্রেপ্তার করা হবে।

এদিকে কেপির তথ্যমন্ত্রী ফিরোজ শাহ বলেছেন, বাজাউর ও পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

জিও নিউজকে তিনি বলেন, আমরা হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর রোগীদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০