বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিটিআইয়ের সরকার গঠন করতে চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। তিনি বলেছেন, ‘‘ইমরান খান পিটিআইয়ের সরকার গঠন করতে চান। আর সেটা কেন্দ্র, খাইবার পাখতুনখোয়া অথবা পাঞ্জাবেও হতে পারে।

ব্যারিস্টার গহর আলী খান বলেন, খাইবার পাখতুনখোয়ায় আলী আমিন গান্দাপুরকে পিটিআইয়ের মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে। দুই-একদিনের মধ্যে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থীও ঘোষণা করব।

পিটিআইয়ের শীর্ষ এই নেতা দাবি করেছেন, তার দল গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ১৮০টি আসনে জয় পেয়েছে। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান বলেছেন, আমরা ফরম ৪৫ শেয়ার করব। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই প্রধান গহর খান নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের প্রতিও আহ্বান জানিয়েছেন।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআইয়ের জয় পাওয়া জাতীয় পরিষদের ১৮০ আসনের বিস্তারিত তথ্যও সাংবাদিকদের দিয়েছেন ব্যারিস্টার গহর খান। এসব বিবরণ শ্বেতপত্র আকারে সরবরাহ করা হবেও বলে জানিয়েছেন তিনি।

♦ গহর খানের সরবরাহ করা তথ্য অনুযায়ী পিটিআইয়ের জয় পাওয়া আসন
• ইসলামাবাদে ৩টি আসন
• বালুচিস্তানের ৪ আসন
• পাঞ্জাবে ১১৫ আসন
• সিন্ধ প্রদেশে ১৬ আসন
• খাইবার পাখতুনখোয়ায় ৪২ আসন
গহর খান বলেছেন, এভাবে পিটিআই পাকিস্তানে ১৮০টি আসন জিতেছে এবং এটা জনগণের ম্যান্ডেট। এর প্রতি সম্মান জানাতে হবে। আমরা বিচার বিভাগ ও পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) এর দায় নিতে এবং এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৬টি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে। এ ছাড়া পিএমএল-এন ৭৯ ও পিপিপি ৫৩ আসনে জয় পেয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নির্বাচনে নিষিদ্ধ করা সত্ত্বেও দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের ৯৩টি আসনে জয় পেয়েছেন। পিটিআই-সমর্থিত প্রার্থীদের নির্বাচনী এই ফল পর্যবেক্ষকদেরও অবাক করেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তার প্রতি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর সমর্থন ছিল এবং পাকিস্তান ছেড়ে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার পাঁচ বছর পর দেশে ফিরে আসা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীই জয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছিল।

বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, রাজনৈতিক দলগুলোকে আগামী ২৯ ফেব্রুয়ারি অথবা নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশটির জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। যার মধ্যে ২৬৬টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়। এ ছাড়া জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদে রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।

সূত্র: জিও টিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!