বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় প্রথমা, ম্যানগ্রোভ পাবলিকেশন্স, ঈক্ষণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার ও জেলা সাহিত্য পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্টলে সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-রাজনীতি-সমাজনীতি-অর্থনীতিসহ সবধরনের গ্রন্থ পাওয়া যাচ্ছে।

সোমবার শুরু হওয়া এই মেলায় এসে পৌঁছেছে কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরীর সদ্য প্রকাশিত বই ‘শেখ মুজিবের গল্প’ ও ‘জোনা ও নীল আলো’। বই দুটি পাওয়া যাচ্ছে ম্যানগ্রোভ পাবলিকেশন্সের স্টলে।

এছাড়াও ম্যানগ্রোভ পাবলিকেশন্সের স্টলে ম্যানগ্রোভ প্রকাশিত ও তানজির কচি সম্পাদিত গ্রন্থ ‘দীপ্ত আলাউদ্দীন’ ও ‘সুভাষের সৌরভ’সহ সাতক্ষীরার নাম করা কবি-সাহিত্যিক ও লেখকদের বই পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, প্রথমার স্টলে দেশ বরেণ্য কবি-সাহিত্যিক-লেখক-গবেষকদের বই পাওয়া যাচ্ছে।

সোমবার বিকালে ‘আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সুমনা আইরিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

মেলায় দক্ষিণাঞ্চলের বিশিষ্ট লেখকদের বই পাঠক মহলে আগ্রহের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!