বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৩ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন রনি

স্পোর্টস ডেস্ক: ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ফরচুন বরিশালের সংগ্রহ ছিল ১০০ রান। নিশ্চিতভাবেই বড় সংগ্রহের পথে ছিল তামিম ইকবালের দল। তবে ১৩তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবু হায়দার রনি। এক ওভারে তিন উইকেট নিয়ে বরিশালের মেরুদণ্ড ভেঙ্গে দেন এই পেসার। এরপর পেয়েছেন আরো দুই উইকেট।

সবমিলিয়ে ইনিংসে ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট শিকার করেছেন রনি। যা বিপিএলে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। এর আগের সেরা ছিল সাকিব আল হাসানের। ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের সাকিব।

বোলিংয়ে এসে প্রথম বলেই মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন রনি। এই পেসারের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিক। ২ বল পর সৌম্য সরকারকে বোল্ড করেন। একই ওভারের পঞ্চম বলে কাইল মায়ার্সের ফিরতে ক্যাচ নেনে রনি নিজেই।

নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নিয়েছেন রনি। টাইমিংয়ে গড়বড় করে মিডউইকেটে শামীমের হাতে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। নিজের তৃতীয় ওভারেও উইকেটের দেখা পান এই পেসার। মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন উইকেটের পেছনে।

প্রথম ১৩ বলে ৫ রানে ৫ উইকেট নেন রনি। এর পরের ১১ বলে অবশ্য আর উইকেট পাননি। সবমিলিয়ে ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট শিকার করেছেন তিনি। যা বিপিএল ইতিহাসে বাংলাদেশি কোনো বোলারের সেরা ফিগার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০