বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: বিশ্বব্যাংকের এমডি

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগারগাঁওয়ের ইআরডি ভবনে এ বৈঠক শুরু হয়।

শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জানান।

এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না, এ নিয়ে কাজ চলছে, অপেক্ষা করতে হবে, আমাদের ম্যানেজ করতে হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!