বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৩, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমে ফাটল, তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক | আত্মহত্যার চেষ্টা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেন এ অভিনেত্রী।

এরপর তিশাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা (স্টমাক ওয়াশ) শেষে পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবরটির সত্যতা জানাতে একাধিকবার তিশার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, ফারহানও ফোন তুলছেন না।

তবে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আপাতত অভিনেত্রী বিপদমুক্ত।

এর আগে তানজিন তিশার গায়ক হাবিব ওয়াহিদসহ একাধিক প্রেমের খবর শোনা যায়। যদিও সেসব বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৫

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৬

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৮

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১০

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১১

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১২

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০