বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের হরিনগরে ৪ জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের হরিনগরে অভিযান চালিয়ে চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানি বের হওয়ার বাইরের অংশের ড্রেন থেকে এসব শিং ও বন্দুক উদ্ধার করা হয়।

স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানি বের হওয়ার ড্রেনে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌ পুলিশকে খবর দেই। পরে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।

নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের চুনকুড়ি টহলফাড়ির ওসি মোঃ হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!