বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার খলিলনগরে নির্মিতব্য মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

এস এম নাহিদ হাসান: তালা উপজেলার খলিলনগরের ঘোষনগরে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে এই মুজিব কেল্লার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় তালা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক প্রমুখ।

মুজিব কেল্লা নির্মাণে উচ্ছ্বসিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মিজানুর গোলদার বলেন, মুজিব কেল্লা আমাদের চাওয়া ছিলো। আমাদের এলাকা দুর্যোগপ্রবণ এলাকা। এটা বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি। মানুষ এই মুজিব কেল্লার মাধ্যমে উপকৃত হবে।

১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, খলিলনগর ইউনিয়ন একটি দুর্যোগ প্রবণ ইউনিয়ন। দুর্যোগে আশ্রয়স্থল হতে যাচ্ছে এই মুজিব কেল্লা। খলিল নগর ইউনিয়নে এই কেল্লা বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০