বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিরোপা জেতেনি ভারত, সিদ্ধান্ত পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: দুই দলের প্রত্যেক ফুটবলার শট নিলেন টাইব্রেকারে। সবাই খুঁজে পেয়েছেন জালের দেখা।
তাই চ্যাম্পিয়ন দল বেঁছে নিতে টসের আশ্রয় নিতে হয়েছে রেফারিকে। যেখানে কপাল পুড়েছে বাংলাদেশের। ২২ শটের টাইব্রেকারের শেষে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করে ভারত। কিন্তু প্রতিবাদ জানায় বাংলাদেশ। টসের মাধ্যমে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত মানতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচ কমিশনারও নিজের ভুল স্বীকার করেন। তাই টসের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের পেনাল্টি শুটআউট চলার ঘোষণা দিয়েছেন রেফারি। কিন্তু বাংলাদেশ মাঠে ফিরলেও এখনো দেখা যায়নি ভারতকে। তারা মাঠে ফিরবে কি না তা নিয়ে এখন চলছে অনিশ্চয়তা। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানের সমতায় ছিল দুই দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা গড়ায় টাইব্রেকারে। দুই দলের ১১ ফুটবলারই পেনাল্টি থেকে গোল করলেন। হুট করেই ম্যাচ কমিশনার ডি.সিলভা জয়সুরিয়া ডিলান সিদ্ধান্ত দিলেন টস ভাগ্যে নিষ্পত্তি হবে শিরোপার।

কিছু বুঝে ওঠার আগেই রেফারির ডাকলেন বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকারকে। ভারতের সঙ্গে টসে হেরে যায় বাংলাদেশ। ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশের অধিনায়কের চোখে-মুখে স্পস্ট বিভ্রান্তি। মাঠে শুরু হয় হয় গণ্ডগোল।

বাইলজ অনুযায়ী, এই ম্যাচে পেনাল্টি শুটআউট চলবে। সাডেন ডেথে হবে নিষ্পত্তি। কিন্তু তা না করে হলো টস। এ নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ। অপর পাশে শিরোপা উদযাপনে মাতে ভারত। দীর্ঘ সময় কথা চলার পর নিজের ভুল মেনে নেন ম্যাচ কমিশনার। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, ম্যাচ কমিশনার পেনাল্টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন । ’তবে ভারত এই সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে চলে যায়। ভারতের জন্য আধা ঘণ্টা অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ কমিশনার। এরপর আসবে নতুন সিদ্ধান্ত। ভারত মাঠে না আসলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সম্ভাবনাই বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০