বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দুই মাদরাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

বিলাল হোসেন/সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহারাবিয়া দাখিল মাদরাসা ও শৈলখালী এম.ইউ দাখিল মাদরাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) আটুলিয়া সোহারাবিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার পদে একজন, নিরাপত্তা কর্মী পদে একজন ও আয়া পদে একজনের নিয়োগ পরীক্ষা শ্যামনগর কেন্দ্রীয় আলিম মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টায় ও শৈলখালী এম.ইউ দাখিল মাদরাসার সহকারী সুপার পদে নিয়োগ পরীক্ষা অত্র মাদ্রাসায় বেলা ২টায় হওয়ার কথা ছিল। তবে তা নির্দিষ্ট সময় শেষে স্থগিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে নিয়োগ পরীক্ষা কেন্দ্র শ্যামনগর কেন্দ্রীয় আলিম মাদরাসায় আটুলিয়া সোহারাবিয়া দাখিল মাদরাসার নিয়োগ বন্ধের দাবিতে নিয়োগ বোর্ডের ডিজি প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার বরাবর লিখিত অভিযোগ নিয়ে হাজির হন কয়েকজন আবেদনকারী।

আবেদনকারীদের দাবি, আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদরাসায় সহকারী সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য জানতে পেরে আবেদনপত্র জমা দেন তারা। কিন্তু উক্ত নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকারপত্র (ইন্টারভিউ কার্ড) গতকাল বেলা ১২ থেকে ১টার পরে তারা হাতে পান (নিয়োগ পরীক্ষার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে)। যার নিয়ম বহির্ভুত বলে দাবি তাদের।

এছাড়াও টাকার বিনিময়ে মাদ্রাসার সুপার ও এসএমসির সভাপতি তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টার করছেন বলে অভিযোগ করেন তারা। ফলে নিয়োগ বন্ধের দাবিতে পরীক্ষা কেন্দ্রে নিয়োগ স্থগিত করার আবেদন পত্র নিয়ে হাজির হন তারা।

আবেদনকারী রুহুল আমিন জানান, নিরাপত্তা প্রহরী পদে আমি আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদরাসায় আবেদন করি। তবে নিয়মবহির্ভুতভাবে আমার সাক্ষাৎকারপত্রটি গতকাল বেলা দেড়টার দিকে দেওয়া হয়। এর আগে জানতে পারি অত্র মাদ্রাসার সুপার ও সভাপতি টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। এজন্য আমি নিয়োগ বোর্ডের প্রধান ডিজি প্রতিনিধির কাছে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য এসেছিলাম। কিন্তু সাক্ষাৎকারপত্রের নির্দিষ্ট সময়ের ৫-৬ ঘণ্টা পরে জানতে পারলাম পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি চাই বিধি মোতাবেক সকল নিয়ম মেনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হোক।

এ বিষয়ে আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদরাসা সুপার মোঃ আশরাফ হুসাইনের কাছে তার ব্যবহারিত (০১৩০৯-১১৮৯৭১) মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এদিকে, একই দিন শৈলখালী এম.ইউ দাখিল মাদরাসার সহকারী সুপার পদে একজনের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়। স্থগিতের কারণ জানতে চাইলে অত্র মাদ্রাসার সুপার আ.খ.ম আব্দুল মাজেদ জানান মাদ্রাসার সভাপতির অনুপস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত জানান, নিয়োগ বোর্ডের প্রধান ডিজি প্রতিনিধি দুইটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন।

এবিষয়ে ডিজি প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার জানান, অধিদপ্তর কোনো অনিয়মকে প্রশ্রয় দেয় না। যেহেতু এই নিয়োগ নিয়ে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে সেহেতু এই নিয়োগ স্থগিত করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০