বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপকূলীয় নারীদের অবস্থান কর্মসূচি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 118.8206; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানখালী যুব কৃষক-কৃষাণী সংগঠন, সবুজ সংহতি, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বারসিক এর আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষাণী কনিকা মন্ডল।

একাত্মতা প্রকাশ করে অংশ নেন যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য হুমায়রা পারভীন, সবুজ সংহতির সদস্য শেফালী বিবি বারসিক এর মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, বরষা গাইন প্রমুখ।

কৃষাণী রত্না মন্ডল বলেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে এবং নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে সুষ্ঠু ও সুন্দর সমাজ।

কৃষাণী মনিষা মন্ডল বলেন, ৪০ শতাংশ নারী নির্যাতনের শিকার হচ্ছে। সহিংসতা দূর করতে হবে, নজরদারি বাড়াতে হবে।

পানখালী কৃষক-কৃষাণী সংগঠনের সদস্য জাহানারা বিবি বলেন, নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে, নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে। সবাই মিলে নারী নির্যাতন রোধে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি কনিকা মন্ডল বলেন, নারীদের পেছনে রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলে তা প্রতিরোধ করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই, নারীদের নিজ পায়ে দাড়ানো খুব প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০