বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী চমক থাকছে

ক্রীড়া ডেস্ক: যে ম্যাচ দিয়ে শেষ হয়েছিল ২০১৯ বিশ্বকাপ, সেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ। তবে ম্যাচ শুরুর এক দিন আগেই আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত হবে ওয়ানডে বিশ্বকাপের।

৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আইসিসি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই দিন ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। ৩ অক্টোবরই সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় কেউ কেউ আহমেদাবাদে পরদিন উপস্থিত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমক করে তুলতে যেমন থাকবেন একঝাঁক বলিউড তারকা, তেমনি থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বলিউডের কোন কোন তারকা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে? রণবীর সিংয়ের থাকার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। পারফর্ম করার কথা তামান্না ভাটিয়ারও। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোসলেও থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের তথ্য দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

উদ্বোধনী অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে, অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কর্মযজ্ঞ ততই বাড়ছে। পারফরমারদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াও চলছে জোরেশোরে। যাঁরা ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচের টিকিট কেটেছেন, তাঁরা সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠান দেখার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!