বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ মে ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কানে দুধ সাদা পোশাকে কিয়ারা

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আর পয়লা দর্শনেই করেছেন বাজিমাত!

পরনে ধবধবে সাদা পোশাক, খোলা চুল।
‘ফ্রেঞ্চ রিভিয়েরা’য় ভারতীয় সুন্দরীর দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছেন না পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিরার। কিয়ারার ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসিত হচ্ছে ভক্তদের মাঝে।

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পাশাপাশিৎ নতুন দায়িত্বও এসেছে অভিনেত্রীর কাঁধে। ৭৭তম ফ্রেঞ্চ রিভিয়েরায় কানের ভ্যানিটি ফেয়ারে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য মহিলাদের আহ্বান জানানো হয়েছে। আর সেই ‘সিনেমা গালা ডিনার’-এর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কিয়ারা।

রেড কার্পেটের জন্য, প্রবাল গুরুংয়ের ফল উইন্টার ২০২৪ ফ্রেগমেন্টেড মেমরিস কালেকশনের পোশাক বেছে নিয়েছিলেন কিয়ারা। স্যাটিন ম্যাটেরিয়ালের থাই-হাই স্লিট পোশাক। চলতি বছরেরই নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ এই কালেকশন প্রকাশ্যে এনেছিলেন প্রবাল।

অভিমন্যু দাস ও এলসি ছেত্রীর সহযোগিতায় অভিনেত্রীকে সাজিয়েছেন তারকা ফ্যাশন স্টাইলিস্ট লক্ষ্মী লেহর। আর কিয়ারার সেই লুক দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। অভিনেত্রীকে ‘দেবী’ বলেও সম্বোধন করলেন তারা।

এদিকে, শনিবার ফ্রেঞ্চ রিভিয়েরা’য় যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজও। এছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন রয়েছেন সেখানে। হাতে প্লাস্টার নিয়েই রেড কার্পেটে বাজিমাত করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০