বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভারতীয় ব্যাটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য দিন দিন বাড়ছে। তবে এক ওভারের সবকটা বলে ছক্কা হাঁকানো সহজ কথা নয়। এবার সেই কাজটাই করে দেখিয়েছেন অভিজিৎ প্রবীণ। ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

তিরুঅনন্তপুরমে অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্টে এমন কীর্তি গড়লেন অভিজিৎ। লেগ স্পিনার জো ফ্রান্সিসকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচের ২১তম ওভারে এই ঘটনা ঘটে। তখন ৬৯ রান নিয়ে ব্যাট করছিলেন অভিজিৎ।

সেই ওভারের প্রথম দুইটি বল লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান অভিজিৎ। তৃতীয় বলটি ডিপ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দু’টি ছক্কা হাঁকান লং অন বাউন্ডারির দিকে। ওভারের সব থেকে লম্বা ছক্কাটি ছিল ১০৫ মিটার।

শেষ পর্যন্ত ১০টি ছক্কা ও দুইটি চারে ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন অভিজিৎ। তার দলও ম্যাচ জিতেছে ১০৬ রানের ব্যবধানে।

তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় ও ভামশি কৃষ্ণা এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর স্বাদ পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১০

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১১

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১২

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৩

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৪

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৫

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৬

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৭

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৮

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৯

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

২০
error: Content is protected !!