বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ-১৯ ফুটবল দলের অধিনায়ক প্রান্তিকে বরণ করলো সাতক্ষীরাবাসী

শহীদুজ্জামান শিমুল: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রান্তিকে বরণ করলো সাতক্ষীরাবাসী।

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো ঢাকা থেকে নিজ জেলা সাতক্ষীরায় ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাকে বরণ করে নেয় জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রান্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এসময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

সংবর্ধনার জবাবে প্রান্তি বলেন, আমাকে এভাবে সংবর্ধনা জানানো হবে এটা কল্পনাও করতে পারিনি। এতো আয়োজন দেখে আমি অভিভুত। পরিবারের সকলের পাশাপাশি সাতক্ষীরাবাসীর সর্মথন ছিলো বলেই আমি এতো দূর পৌঁছাতে পেরেছি। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারায় গর্বিত।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শিমুন সামস, জেসমিন আক্তার চন্দন, প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ-ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০