বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উচ্চ শিক্ষা নিয়ে সংশয়ে গোল্ডেন এ প্লাস পাওয়া রুপা

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): দরিদ্র্যতা আর নানা অসঙ্গতির সঙ্গে লড়াই যেন নিয়তি। তারপরও লেখাপড়া করার প্রবল ইচ্ছা ছিল তার। তাই দমেনি সে। হার মানেনি দারিদ্র্যের কাছে। নানা প্রতিকূলতা মোকাবেলা করেও স্বপ্ন দেখে দুঃখী বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর। এজন্য শতবাধা পেরিয়ে আবারও বিশেষ কৃতিত্ব দেখিয়েছে সাদিয়া সুলতানা রুপা।

উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে সে।

রুপা কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। শত প্রতিকূলতা সত্ত্বেও তার পড়ালেখায় ছেদ পড়েনি। তার স্বপ্ন বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়া। কিন্তু চরম দরিদ্র্যতা তার সেই স্বপ্নপূরণের পথে বিশাল বাধা। এ বাধা ডিঙিয়ে সেই স্বপ্নপূরণ হবে কি না সেই চিন্তায় সময় কাটছে সাদিয়া সুলতানা রুপার।

মেধাবী সাদিয়া সুলতানা রুপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কি না তা নিয়ে শঙ্কায় দিন কাটছে রুপার।

উপজেলার ২নং কয়রা গ্রামের আবুল বাশার গাজী ও নাসিমা সুলতানার মেয়ে সাদিয়া সুলতানা রুপা। পরিবারের ৩ ছেলে-মেয়ের মধ্যে সাদিয়া সুলতানা রুপা সকলের বড়। তার বাবা আবুল বাশার গাজী একজন দরিদ্র ভ্যান চালক। ভ্যান চালিয়ে চলে তাদের সংসার।

কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল বলেন, সাদিয়া সুলতানা রুপা অত্যন্ত মেধাবী। অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করে ভালো ফল করেছে সে। দোয়া করি, সে যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবা করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০