বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

বিলাল হোসেন: ভারতের বিজেপি নেতা নিতেশ রানা ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুন্দরবন প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে কলবাড়ি বাজার প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বায়তুর রহমত জামে মসজিদের ইমাম ও সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম ও মোফাজ্জল হোসেন, মুফতি রোকনুজ্জামান, মাওলানা আবুজার গিফারি, হাফেজ মাওলানা আবুল হাসান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মাজিদুল ইসলাম, ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ রমিজুল ইসলাম ও হাফেজ জাকির হোসেন, হাফেজ ফরিদ হোসেন, মোঃ আকতার হোসেন, মুন্সীগঞ্জ বাজার জামে মসজিদের সভাপতি মোঃ মহিদুল ইসলাম, মোর্তজা হোসেন, মোঃ মোজাহিদুল ইসলাম ইমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতিশ রানা।

তারা আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

ঘূর্ণিঝড় আইলা: কার্যকর অভিযোজন ব্যবস্থা ব্যতীত মানবিক বিপর্যয় ঠেকানো কঠিন || আশিকুজ্জামান

উপকূল রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে মামলা

১০

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১১

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

১২

১০ অঞ্চলে ৪৫ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

১৩

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৪

মুচলেকার পর শাকিব খানের সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

১৬

মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব

১৭

আজ থেকে শুরু সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

১৮

কোরবানির পশুর বয়স কত বছর হওয়া জরুরি

১৯

আইলার ক্ষত শুকায়নি আজও

২০
error: Content is protected !!