বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃষ্টির হানা, ডিএল মেথডে এরিয়ান্স ক্লাবের জয়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিএল মেথডে ১২ রান জয়লাভ করেছে এরিয়ান্স ক্লাব।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এরিয়ান্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করে।

জবাবে ইউনুস আলী স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করে। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিএল মেথডে এরিয়ান্স ক্লাব ১২ রান জয়লাভ করে।

খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ রফিকুর রহমান লাল্টু ও শেখ রবিউল ইসলাম শিবলু এবং স্কোরার ছিলেন মো: ফজলুল করিম। ম্যাচ রেফারি হিসাব দায়িত্ব পালন করেন আ.ম. আখতারুজ্জামান মুকুল।

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক তৈয়েব হাসান শামসুজ্জামান, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সাংবাদিক মো:জিল্লুর রহমান, ছাত্র সমন্বয়ক মোহিনী পারভীন, আম্পায়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, ইকরামুল ইসলাম লালু প্রমুখ।

এদিকে, আবহাওয়াজনিত কারণে টুর্নামেন্টের বাকী খেলাগুলা আপাতত স্থগিত করা হয়েছে। খেলার তারিখ পরবর্তীতে জানানাে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০