বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজাননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুলতান শাহজান: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে শ্যামনগরের রমজাননগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মনোতোষ মুন্ডার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য শেখ মহাসিন হোসেন ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ আসমা খাতুন, কারিতাস শ্যামনগরের ভোলানাথ মন্ডল, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী অষ্টমী মালো, গ্রাম্য ডাক্তার আব্দুল মান্নান ও বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার।

বক্তারা বলেন, বাপের ঘরে লক্ষী আমি, স্বামীর ঘরে অন্নপূর্না, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। চাদের মত প্রখর নয়, প্রখরতাই নতুনের পথে লিখেছে যারা ইতিহাস, এই নারী দিবসে তাদের জানাই সাবাশ। নারীর প্রতি সহনশীল হতে হবে, নারীকে সম্মান জানাতে হবে, নারীর কাজকে মূল্যায়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, আমরা নারী আমরাই পারি সুন্দর দেশ গড়তে। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। নারীকে আরো সচেতন হতে হবে এবং নারীকে আরো প্রযুক্তি ব্যবহার করা শিখতে হবে তাহলে হবে উন্নয়ন।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি ভেটখালী বাজার প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!