বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদলির ৮ মাসেও শ্যামনগরের কোয়ার্টার ছাড়েননি খলিল

সুলতান শাহাজান, শ্যামনগর: অন্য উপজেলায় বদলি হওয়ার আট মাস পরেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী খলিলুর রহমান সরকারি কোয়ার্টার দখলে রেখেছেন। সেখানে থেকেই তিনি নিয়ন্ত্রণ করছেন দুর্নীতির সিন্ডিকেট।

জানা গেছে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত থাকাকালীন খলিলুর রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে।

সরকারি জরিপের তথ্য জমা, বই বিতরণ, নির্বাচনের ডিউটি তালিকায় নাম অন্তর্ভুক্তি, শিক্ষক প্রশিক্ষণের তালিকা পাঠোনো, নতুন এমপিওভুক্তির ফাইল পাঠানো, উচ্চতর স্কেলের ফাইল পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তিনি। যা বদলী হওয়ার পরও অব্যাহত আছে বলে সূত্রগুলো জানাচ্ছে।

বারবার সংবাদের শিরোনাম হওয়ায় কর্তৃপক্ষ তাকে ২০২৩ সালের ২২ অক্টোবর কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বদলি করে। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়ার্টার না ছেড়ে স্বপরিবারে বসবাস করছেন। পাশাপাশি নিয়ন্ত্রণ করছেন দুর্নীতির সিন্ডিকেট।

কোয়ার্টার না ছাড়ার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান জানান, আমি ভাড়া দিয়ে থাকি। আমার মেয়েটা পরীক্ষা দেবে। তাই আমি কর্তৃপক্ষকে জানিয়ে থাকতেছি। যদি কর্তৃপক্ষ বলে তাহলে আমি চলে যাব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, নিয়মবহির্ভুতভাবে অন্য উপজেলায় চাকরি করে এখানের কোয়াটার কেউ ব্যবহার করতে পারেন না। যেহেতু আমি অবগত ছিলাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, খলিলুর রহমান শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বদলি হওয়ার পর থেকে মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রমে অনেকটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

তবে কয়েকজন শিক্ষক জানান, খলিলুর রহমান আবারো শ্যামনগরে আসার পাঁয়তারা চালাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০