বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৪, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. অপরাজিতার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সাতক্ষীরা মেডিকেল কলেজ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব:

সাতক্ষীরা মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আঁখিকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রথম গেটে সড়ক অবরোধ করে মানববন্ধন করে তারা।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী সামান্তাকে বলেন, ডা. অপরাজিতা আঁখিকে সাতক্ষীরা মেডিকেলে পড়া অবস্থায় গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. প্রসাদ বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে তার উপর নির্যাতন করা হতো। নিজের মায়ের সাথে সম্পর্ক ত্যাগ না করলে তাকে ডির্ভোসের হুমকি দিতেন রাহুল বিশ্বাস। নানামুখী নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী রায়হান বলেন, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাই। এই সাথে সামেকের গাইনী বিভাগের প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. প্রসাদ বিশ্বাসকে অপসারণ করতে হবে। দাবি না মানলে আমরা ক্লাসে ফিরবো না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সামেকের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কোঅর্ডিনেটরের রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। স্লোগানে স্লোগানে মূখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।

প্রসঙ্গত, মানসিক নির্যাতনের শিকার হয়ে ডা. অপরাজিতা আঁখি শনিবার তার বাবার বাড়ি যশোরের অভয়নগরে আত্মহত্যা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০