বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আমে বাজার সয়লাব, দাম নিয়ে হতাশ চাষীরা

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় নানাজাতের আমে জমে উঠেছে সাতক্ষীরার বাজার। আম পঞ্জিকা অনুযায়ী ৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হওয়ার পর স্থানীয় বাজারের পাশাপাশি সারাদেশে চলে যাচ্ছে মানে ও গুণে সেরা সাতক্ষীরার সুস্বাদু আম।

সোমবার (৮ মে) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, গোবিন্দভোগ আম ১৬০০ থেকে ১৮০০ টাকা মণ, গোলাপভোগ ১১০০ থেকে ১২০০ টাকা মণ ও বোম্বাই আম ১২০০ থেকে ১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে, দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন আম চাষী ও ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আমের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এজন্য তারা জেলায় ঘোষিত আম পঞ্জিকাকেও কিছুটা দায়ী করেছেন।

তারা বলেন, আবহাওয়া ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম অন্যান্য জেলার তুলনায় কমপক্ষে দুই সপ্তাহ আগে পাকে। এজন্য সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হওয়াসহ সারাদেশে বিপুল চাহিদা সৃষ্টি করে। কিন্তু গত বছরের তুলনায় এবছর আম বাজারজাতকরণের তারিখ দুই সপ্তাহ পেছানো হয়। এতেই মূল ক্ষতিটা হয়েছে। কারণ রাজশাহী নওগা চাপাইনবাবগঞ্জের আম বাজারে চলে এসেছে। এজন্য এজেলার আম নিয়ে বাইরে এখন আর মাতামাতি নেই।

আড়তদাররা জানান, প্রথম দিন থেকেই বাজারে আমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আড়তগুলোতে তিলধারণের ঠাঁই নেই। সরবরাহ বেশি হওয়ায় আমের দরপতন হয়েছে।

আম চাষী আনিসুর বলেন, চলতি মৌসুমে প্রতিটি বাগানেই আমের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম কম। এমন দাম চলতে থাকলে লোকসান গুনতে হবে।

মিলন নামের এক আম চাষী বলেন, আমি গোবিন্দভোগ আম নিয়ে বাজারে এসেছি। সাইজ অনুযায়ী ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হয়েছে।

শহিদুল ইসলাম নামের এক আমচাষী বলেন, সুলতানপুর বড় বাজারে জায়গা খুবই স্বল্প। গোবিন্দভোগ ও বোম্বাই নিয়ে এসেছিলাম। যানজটের কারণে সকাল সকাল বাজার ধরতে পারি নি। এজন্য দাম পাইনি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার চার হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ করেছেন ১৩ হাজার ১০০ জন চাষী। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৫ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৭০ হেক্টর, কালিগঞ্জে ৮৩৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেক্ট্রিক টন আম।

এ মৌসুমে সাতক্ষীরা থেকে ২২৫ কোটি টাকার আম বিক্রির প্রত্যাশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এদিকে, স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় সাতক্ষীরার আম পঞ্জিকায় ব্যাপক পরিবর্তন এনেছে জেলা প্রশাসন। সে অনুযায়ী ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্পাইসহ স্থানীয় জাতের আম বাজারজাত শুরু হয়েছে। এছাড়া ১০ মে হিমসাগর, ১৮ মে ল্যাংড়া ও ২৮ মে থেকে আম্রপালি আম বাজারজাত শুরু হবে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সার্বিক অবস্থা বিবেচনা করে আম পঞ্জিকায় পরিবর্তন আনা হয়েছে। চলতি মৌসুমে ২২৫ কোটি টাকার আম বিক্রির প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে সাতক্ষীরা থেকে আম রপ্তানির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১০

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১১

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১২

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৩

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৫

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৬

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৭

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৮

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১৯

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

২০
error: Content is protected !!