বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৪, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্য সেক্টরে জনবল সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে: আশরাফুজ্জামান আশু

ডেস্ক রিপোর্ট: মৎস্য সেক্টরে জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সেক্টরকে একটি আধুনিক সেক্টর হিসেবে ঘোষণা করেছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। জেলার মৎস্য সেক্টরে জনবল সংকটের বিষয়টি মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরা হবে। এছাড়া সাদা মাছ চাষ করতে গিয়ে বিদ্যুৎ বিল নিয়ে খামারীদের সমস্যায় পড়তে হয়। মৎস্য খাতের উন্নয়নের জন্য কৃষি বিভাগের নিয়ম অনুযায়ী বিল দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে।

এসময় তিনি পরিকল্পিতভাবে মাছ চাষের উপর গুরুত্বারোধ করেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় জেলার ৪ জন মৎস্য চাষী ও ১ জন রপ্তানিকারককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০