বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক জয়ের দিনে বাংলাদেশ ও সাকিবের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। সেই জয়টিও এলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

এই জয়ে একাধিক দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পথে ব্যক্তিগত একটি বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান।
রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে আজ প্রথম দুই সেশনেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের সামনে মাত্র ৩০ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। যা কোনো উইকেট না হারিয়েই ৭ ওভারের মধ্যে পেরিয়ে যায় সফরকারীরা।

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ফুরিয়েছে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে ১৫তম টেস্টে এসে জয় পেল বাংলাদেশ। এই জয়ে একটি অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সব উইকেট হাতে রেখে জয় পাওয়া প্রথম দল এখন শান্তবাহিনী। উইকেটের হিসেবে বাংলাদেশেরও এটি টেস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা ও ভারত ছাড়া বাকি সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই জয় পেলো বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে তার উইকেটসংখ্যা ৪টি। সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন এই বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তিনি। ৪৮২ ইনিংস বোলিং করে ৭০৭ উইকেট নিয়েছেন সাকিব।

সাকিব শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে গেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। তিন সংস্করণ মিলিয়ে ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট তার। বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেট্টোরি ছাড়া আর কারও ৬০০ উইকেটও নেই। ৫৬৮ উইকেট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

সাকিব আরও একটি রেকর্ডের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। পেস ও স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে তিনে আছেন তিনি। ৯১৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানি কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। সাকিবের ওপর থাকা শ্রীলঙ্কার চামিন্দা ভাসের উইকেট ৭৬১টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০