বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

বিনোদন ডেস্ক: ‘রঙ্গনা’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। ইতোমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা।

পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি। এরপরই পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।

এদিকে রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে।

অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০