বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার পরীক্ষা ফেরাতে নটর ডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

ডেস্ক রিপোর্ট: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের স্থগিত সব পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ফলাফল কীভাবে ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এবার সেই পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাক দিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তারা চান, পরীক্ষা নেওয়া হোক।

বুধবার (২১ আগস্ট) নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অযৌক্তিক।

সমস্যার সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি-২০২৪ পরীক্ষা আয়োজন করতে হবে; বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষার অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটোপ্রমোশন দেবেন না অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তিন দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিলের নটর ডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

২

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

৩

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

৪

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৫

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৭

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৮

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৯

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১০

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১২

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১৩

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১৪

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৫

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৬

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৭

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৮

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

২০