বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধুকবির জন্মদিন ঘিরে ৯ দিনব্যাপী মধুমেলা

ডেস্ক রিপোর্ট: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নয় দিনব্যাপী শুরু হয়েছে মধুমেলা।

এদিন বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী, যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন প্রমুখ।

এদিকে মেলা উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মধু ভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে মধু ভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

মেলা শুরুর দিন শুক্রবার দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ।

সাগরদাঁড়ির আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, ‘মধুমেলা উপভোগ করার জন্য ইতোমধ্যে সাগরদাঁড়ি এলাকাসহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয়-স্বজন আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটবে। ’

মধুপল্লীর কাস্টডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, ‘মধুমেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারবেন। ’

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়িতে মধুমেলার মধুমঞ্চে নয় দিনব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক দেওয়া হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাগরদাঁড়িতে অশ্লীলতা মুক্ত মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলার চারপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহল টিম সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

সেই উপদেষ্টারা কে কোথায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

১০

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

১১

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

১২

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

১৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

১৫

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১৮

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৯

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

২০