বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রূপান্তরের সহযোগিতায় এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বের হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। আরও উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা ও প্রজেক্ট অফিসার অনুপ রায়।

র‍্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!