ডেস্ক রিপোর্ট: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ইতোপূর্বে তিনি সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্তব্য করুন