ডেস্ক রিপোর্ট: নয় বারের সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবে বলা হয়, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রয়াত ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হইপ ও সংসদ সদস্যের উপর শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ শোকপ্রস্তাব উপস্থাপন করেন।
তারা হলেন, সৈয়দ মো. কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য, হইপ ও প্রতিমন্ত্রী, ২য়, ৩য় ও ৪র্থ জাতীয় সংসদ, সিলেট-১৭।
অধ্যাপক এম.এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী, ৫ম জাতীয় সংসদ, গাজীপুর-২।
জি এম ফজলুল হক, বিএনপির সাবেক সংসদ-সদস্য, ৭ম ও ৮ম জাতীয় সংসদ, চাঁদপুর-৩।
এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ-সদস্য, ৯ম জাতীয় সংসদ, মানিকগঞ্জ-১।
ব্যারিস্টার শফিক আহমেদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী।
বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, সিপিবির সাবেক সংসদ-সদস্য, ৫ম জাতীয় সংসদ, নীলফামারী-২।
আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য, ৪র্থ জাতীয় সংসদ, নারায়ণগঞ্জ-৩।
দেওয়ান শামসুল আবেদীন, বিএনপির সাবেক সংসদ-সদস্য, ২য় জাতীয় সংসদ, সুনামগঞ্জ- ৩।
গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ, মানিকগঞ্জ-৪।
মো. মোসলেম উদ্দিন, সাবেক সংসদ-সদস্য, ৩য়, ৭ম, ৯ম, ১০ম ও একাদশ জাতীয় সংসদ, ময়মনসিংহ-৬।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম-১;
মিজানুর রহমান সিনহা, বিএনপির সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী, ৭ম ও ৮ম জাতীয় সংসদ, মুন্সিগঞ্জ-২।
আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য, ঠাকুরগাঁও-২।
বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী, ভোলা-১।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সাবেক সংসদ-সদস্য, মৌলভীবাজার-২।
এ কে এম রহমত উল্লাহ, সাবেক সংসদ-সদস্য, ঢাকা-১১।
তোফায়েল আহমেদের ওপরে আনা শোকপ্রস্তাবে বলা হয়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির সংগে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৬৯ সালে ছাত্রলীগের সভাপতি, ১৯৬৭ থেকে ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি, ১৯৬৬-৬৭ সময়ে তৎকালীন ইকবাল হল বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন।
তোফায়েল আহমেদ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এ সংসদ প্রস্তাব করছে যে, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো। এ সংসদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।”
মন্তব্য করুন