বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুলাই ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

শ্যামনগর প্রতিনিধি: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংসদ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুরে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, একাধিক কিশোরীর সাথে গাজী নজরুলের একের পর এক ভিডিও প্রকাশ হচ্ছে। চাকুরীর প্রলোভনে ফেলে তিনি কিশোরীদের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন। তার মত একজন চরিত্রহীন ব্যক্তি মহান জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাকে অবিলম্বে সংসদ থেকে বহিষ্কার করতে হবে।

শুক্রবার দুপুরে বুড়িগোয়ালীনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকশত মানুষ মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন। সাবেক সেনা সদস্য রুস্তম আলীর সভাপতিত্বে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখের যুবদল নেতা হেলাল, ব্যবসায়ী আবু সিদ্দিক, শিক্ষক পরিমল প্রমুখ।

একই দিন বিকাল সাড়ে ৫টায় বংশীপুর পোনার আড়ত চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা। পল্লী চিকিৎসক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মুনজুর হোসেন, বাপ্পী মন্ডল, দেবদাস মন্ডল, খাইরুল ইসলাম, তৌহিদ হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!