
ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহ আয়োজনে কনের পিতাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এই জরিমানা করেন।
জানা গেছে, খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দেন তিনি।
অপরদিকে, একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দেয় প্রশাসন। এ সময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি এবং কনের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শুক্রবার (২৪ জুলাই) উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের খবর আসে তার কাছে। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে টিম পাঠানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কারী কমিশনার (ভূমি) রাহাত খান সেখানে হাজির হন এবং কনের পিতাকে জরিমানা ও মুচলেকা গ্রহণ করেন।
মন্তব্য করুন