বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাশ। একই সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে আন্দোলনস্থল খালি করার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে আন্দোলনের সব দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সিজেপি মুখপাত্র।

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করে নেবে সরকার। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি।

সিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃত শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের পরিমাণ খুব দ্রুত নির্ধারণ করা হবে।

সিজেপির ৫ দফা সংস্কার প্রস্তাব
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানিয়েছে, তাদের পাঁচ দফা পরীক্ষা সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কেন্দ্র। এই সংস্কারগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসবে সিজেপি।

সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানায় দলটি। ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল, তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসব দাবির মধ্যে ছিল মৃতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা এবং পাঁচ দফা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন।

জানা গেছে, নিহতদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুলিশের ক্ষমা চাওয়ার মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী আলোচনার জন্য চার সপ্তাহ পর সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে সিজেপির প্রতিনিধিদল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!