
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন স্থানীয় জামায়াত কর্মীরা।
শনিবার (২৫ জুলাই) জামায়াত নেতা অ্যাড. শহীদুল ইসলামের নেতৃত্বে জামায়াত কর্মীরা বুধহাটা পশ্চিমপাড়া ও হাবাসপুর এলাকা থেকে শুরু করে বুধহাটা পূর্বপাড়ার স্লুইস গেট পর্যন্ত খাল পরিষ্কার করেন।
একই সাথে উপজেলার বুধহাটা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী সংযুক্ত খালের দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
এসময় কচুরিপানা, ঘাস ও লতাপাতায় ভরা খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়।
এ সময় ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি আজাহারুল ইসলাম, বুধহাটা ওয়ার্ড বিএনপির সভাপতি শওকাত, সেক্রেটারি রফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাজেদ, রবিউল ইসলাম, ইউনুস, নজু, ইসলাম, মিলন, আহসান, রিজাউল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।
মন্তব্য করুন