বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার দীর্ঘদিনের গুঞ্জনের একটি অধ্যায় নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীকেই বিয়ে করার ইচ্ছা ছিল তার।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের অতীত প্রেমের প্রসঙ্গ। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, গুলশানের এক সাধারণ তরুণীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন শাকিব। এমনকি তাকেই বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তিনি।

পূর্ণিমার সেই কথার জবাবে শাকিব খান সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।’

অতীতের সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। তিনি বলেন, ‘মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

যদিও ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তবে তার কথায় স্পষ্ট, সম্পর্কটি জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল।

শাকিব খানের এমন অকপট স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই অভিনেতার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১০

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১১

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৫

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৭

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৮

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৯

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!