বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা প্রধান এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ.কে.এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়ের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ ও জালনোট প্রচলন রোধে করণীয় এবং জালনোটের বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে বলা হয়, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা। এ জেলায় জালনোট সংক্রান্ত মোট মামলা ৯০টি। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে।

বক্তারা জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলার সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

https://youtu.be/2e5NqOy1wCQ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

২

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৩

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৪

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৫

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৬

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৭

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৮

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

৯

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১০

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১১

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১২

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৪

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৫

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৬

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৭

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৮

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১৯

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২০