
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) শহরের লেকভিউতে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি শেখ জামাল উদ্দিন, সহ-সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল, জিল্লুর রহমান, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, শেখ আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সম্পাদক শাহিন হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন বাবু, কামাল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান ও অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচন, বার্ষিক আয়-ব্যয়সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ৩০ দিনের মধ্যে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন পূর্বক ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু।
মন্তব্য করুন