বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ঝিকরা গ্রামে চেতনানাশক ছিটিয়ে একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত (২২ জুলাই) গভীর রাতে উপজেলার ঝিকরা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঝিকরা গ্রামের বাসিন্দা ইবাদুল হোসেন (১৮), তাঁর মা আরজিনা বেগম (৪৫) ও দাদি আমেনা বেগম (৬৫) রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্ত বাড়ির বারান্দার গ্রিলের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের নাকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে রাখে। পরে ঘরে সংরক্ষিত নগদ দুই লাখ টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নাকফুল, একজোড়া রুপার নূপুর এবং বিকাশ অ্যাকাউন্ট সংযুক্ত দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে খোঁজাখুঁজি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। ঘটনার পর তারা অসুস্থতা বোধ করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ইবাদুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সসোনা খাতুন বলেন, চুরির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!