বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি গ্রামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারজানার মর্মান্তিক মৃত্যুর পর উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ফারজানার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তাদের সান্ত্বনা দেন।

এরপর সংসদ সদস্য ফারজানার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় এলাকাবাসী ফারজানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

২

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৩

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৪

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৬

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৯

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১১

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১২

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৩

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৪

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৫

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৬

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৭

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৮

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৯

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

২০