বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মে ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খলিলনগরে আমিনুল ইসলামের জনসভায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট: আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকালে উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সন্ধ্যা নামার আগেই জনসভাস্থল হাজারো মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠে। এসময় সাধারণ মানুষ দোয়াত-কলম প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

সভায় বিশিষ্ট সমাজ সেবক মো. মোসলেম গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান, তালা উপজেলা আ. লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, তালা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, খলিলনগর ইউনিয়ন আ. লীগ নেতা মো. দাউদ ফকির, কাজী লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন, আবু হুরায়রা প্রমুখ।

এসময় মো. আমিনুল ইসলাম বলেন, দল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছে। এজন্য সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিয়ে সফল হওয়া যাবে না।

বক্তব্যে উপজেলা পরিষদের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্থানীয় উন্নয়নে উপজেলা পরিষদের বরাদ্দ দিয়ে বড় ধরনের ভূমিকা রাখা যায়। কিন্তু অনেকে উপজেলা পরিষদের কোন কাজ নেই বলে জনগণকে বোকা বানান; যা ভোটারদের সাথে একপ্রকার প্রতরণার শামিল।

এসময় তিনি নির্বাচিত হলে উপজেলার ১৭টি বিভাগকে সমন্বিত করে প্রত্যন্ত এলাকায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০