বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি দেশে অস্ত্র মজুত আর বিদেশে ষড়যন্ত্র করছে: নানক

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অস্ত্র মজুদ করছে আর বিদেশে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক৷

মঙ্গলবার(২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

নানক বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের নেতারা দেশে অস্ত্র মজুত করতে শুরু করেছেন।

আরেক দিকে মির্জা ফখরুলসহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে করছেন ষড়যন্ত্র। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী নেত্রী। তার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও সরকার গঠন করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, গত কয়েকদিন আগে ছাত্রদলের ছয় নেতা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আরেক নেতার কাছে থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন। কীসের কারণে তারা এই অস্ত্র মজুত করছেন?

তিনি আরও বলেন, বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপির এক নেতা বলেছেন, ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এরপর সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন, এখন আবার অক্টোবরের কথা বলছেন।

নানক বলেন, আগামী নির্বাচনের মাঠে খেলা হবে। আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না, তা আপনাদের বিষয়। সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে এর জবাব রাজপথে দেওয়া হবে।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে এখনো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সব ষড়যন্ত্রের প্রতিরোধ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১০

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১২

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৩

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৪

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৬

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৭

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৮

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৯

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

২০
error: Content is protected !!