বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ঊর্ধ্বতন ২৬ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন-
পুলিশ সদর দপ্তরের লায়লা ফেরদৌসীকে পুলিশ টেলিকমে, সিলেট এসএমপির ইয়াহিয়া আল মামুনকে সিলেটের জকিগঞ্জ সার্কেলে, ফরিদপুর সদর সার্কেলের সুমন রঞ্জন সরকারকে বগুড়ায়, সিআইডির মো. সালউদ্দীনকে ফরিদপুর সদর সার্কেলে, জামালপুর সদর সার্কেলের জাকির হোসেন সুমনকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের শেখ মো. ইয়াছিন আলীকে এপিবিএনে, র্যাবের মো. আলেপ উদ্দিনকে এসবিতে, মৌলভীবাজারের হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে নোয়াখালীর পিটিসিতে, চুয়াডাঙ্গার মো. আবু তারেককে নৌ পুলিশে।

এছাড়া নড়াইলের মো. রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গায়, এসবির মুর্শিদ জাহানকে আ্যন্টি টেরোরিজম ইউনিটে, দিনাজপুরের মো. হাসান মোস্তফা স্বপনকে লক্ষ্মীপুরে, পুলিশ সদর দপ্তরের কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার এএইসএম কামরুল ইসলামকে এপিবিএনে, আরএমপির মো. নূরে আলমকে পুলিশ সদর দপ্তরে, মেহেরপুর সদর সার্কেলের মো. আজমল হোসেনকে মৌলভীবাজার সদর সার্কেলে, পুলিশ সদর দপ্তরের শাহাদত হুসেন রাসেলকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে, এসবির মো. মফিজুর রহমানকে খুলনা সি-সার্কেলে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাজী শাহনেওয়াজকে এসবিতে ও সিআইডির মো. আফজাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন-
মাদারীপুর শিবচর সার্কেলের আনিসুর রহমানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেলে, এপিবিএনের রব্বানী হোসেনকে মাদারীপুরের শিবচর সার্কেলে, কক্সবাজার এপিবিনের মো. ফারুক আহমেদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে, গোপালগঞ্জ ক্রাইম আ্যন্ড অপ্সের মিজানুর রহমানকে ডিএমপিতে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের ইমরানুল ইসলামকে ডিএমপিতে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. মিজানুর রহমানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!