বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১.২৫ টাকা কমাতে সরকারের জান বের হয়ে গেছে: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অকটেন ও পেট্রলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডিজেলের এই দাম কমাতেই সরকারের জান বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয়, তার বেশিরভাগ হচ্ছে ডিজেল। ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর হচ্ছে অকটেন, এরপর পেট্রল। আমরা ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছি। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছি। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছি।’

অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১.২৫ টাকা কমানোর কারণ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে কী, এদের পরিমাণটা খুব কম। এটা কমালে এটার ইমপ্যাক্টটা কম হয়। ওখানে (ডিজেল) এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরো চেষ্টা করবো। ভবিষ্যতে যদি জ্বালানি মূল্য স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না। একটা কনট্রাক্ট আছে। সেটার জন্য এতটুকু করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমাদের এটাকে আরও কমাতে পারি।’

জ্বালানি তেলের নতুন দাম শনিবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!