বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিভোর্স না হলেও স্বামীর সঙ্গে থাকেন না রচনা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। অভিনয়ের পাশাপাশি রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ উপস্থাপনা করেও সুখ্যাতি লাভ করেছেন তিনি।

ক্যারিয়ারে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় থেকে শুরু করে নানা সাফল্য থাকলেও সাংসারিক জীবনে খুশি নন এই অভিনেত্রী। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেছিলেন, ‘আমি বিবাহিত। কিন্তু সুখী দাম্পত্য জীবন বলতে যা বোঝায় সেটা নয়।’

বর্তমানে স্বামীর সাথে একসঙ্গে থাকছেন না রচনা। ছেলের মুখের দিকে তাকিয়েই ডিভোর্সের পথে হাঁটেননি বলে জানান এই অভিনেত্রী।

রচনা বলেন, ‘আমার ছেলে বড় হচ্ছে। আমি বা আমার স্বামী কখনোই চাইনি ওকে শুনতে হোক- ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তবে স্বামীর সঙ্গে একসঙ্গে না থাকলেও আমরা খুব ভালো বন্ধু।’

ছেলের প্রতি বাবা হিসেবে সকল দায়িত্বই পালন করে রচনার স্বামী। সেটাও জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘ছেলের পরীক্ষার সময় পড়ালেখায় সাহায্য করেন তার বাবা। এছাড়া একসঙ্গে ঘুরতে যাই আমরা।’

তবে নতুন করে আর সংসার গড়ার ইচ্ছে নেই এই তারকার। রচনা জানান, ‘আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। আমার বন্ধুরা রয়েছে। তারা আমার সঙ্গে রয়েছে, পাশে রয়েছে।’

উল্লেখ্য, প্রবাল বসুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। তাদের এক সন্তানও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০