বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঠে-ঘাটে আলোচনার বিষয়বস্তু ‌‌‘শ্যামনগর উপজেলা নির্বাচন’

সুলতান শাহাজান, শ্যামনগর: ৮ মে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন। ভোট গ্রহণের বাকি আর মাত্র তিন দিন। ভোট গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের নিয়ে ভোটারদের হিসাব-নিকাশ ততই বাড়ছে।

দলের সমর্থন বা প্রতীকের চেয়ে যোগ্য, শিক্ষিত, সৎ, অতীত কর্মকাণ্ড, দুর্নীতি করবেন না এবং মানুষের সুখে-দুঃখে পাশে পাবেন এমন প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।

যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তাঁরা। উপজেলার বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

উপজেলার কৈখালী ইউনিয়নের নৈকাটি গ্রামের বাসিন্দা আজিবর গাজী বলেন, দল বা প্রতীক দেখে এবার ভোট দেব না। কারণ, এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার যে প্রার্থী নিশ্চিত করতে পারবেন, এমন সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চাই।

কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের বাসিন্দা কৃষক মোস্তাক আলী গাজী বলেন, আমি রাজনীতি করি না। তবে পেটের জন্য সারা দিন মাঠে কাজ করি। মানুষের সুখে-দুঃখে যাকে পাশে পাব, তাঁকেই ভোট দেব।

শ্যামনগর পৌরসভার নকিপুর মাজাট গ্রামের হাফিজুর রহমান বলেন, আগামী নির্বাচনে যে প্রার্থী উন্নয়ন করবেন, তাঁকেই ভোট দেব। প্রার্থীর ইমেজ, অতীত কর্মকাণ্ড, সবকিছু বিবেচনা করে ভোট দেব।

শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকার ভ্যানচালক আল মামুন বলেন, ভোট নিয়ে এত আগ্রহ নেই। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, বেঁচে থাকা বড় দায় হয়ে পড়েছে। তবু চিন্তা করব, কে সৎ ও যোগ্য প্রার্থী। তাঁকেই ভোট দেব।

উল্লেখ্য, ৮ মে প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে সাতক্ষীরা শ্যামনগরেও ভোট গ্রহণ হবে। এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, উপজেলায় এবার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!