বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

সুলতান শাহজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নারী, কিশোরী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আঘাত করছে। নদীভাঙ্গনের ফলে সহায় সম্পদ হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। বিশেষ করে নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি ও পুষ্টিকর খাদ্যের ঘাটতির কারণে নারী ও শিশুদের চর্মরোগ, স্ক্রিন কালো হওয়া, নারীদের গর্ভপাত, অপরিপক্ক ও প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়াসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে।

ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় করণীয় তুলে ধরা হয়। একই সাথে এ বিষয়ে রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার কালমেঘায় গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় কালমেঘা কৃষি নারী উন্নয়ন সংগঠন এই ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইনে স্থানীয় মহিলা ইউপি সদস্য বনশ্রী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন আলো শিশু ও কিশোর-কিশোরী ক্লাবের ইন্দ্রা গাইন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের মোছাঃ নারগিস খাতুন, মৌসুমি মন্ডল, সিডিও ইয়ুথ টিমের সদস্য আনিকা ও কৃষ্ণা মন্ডল, বারসিক কর্মকর্তা বরষা গাইন, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!